Ticker

6/recent/ticker-posts

পটিয়া কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

 


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের  পটিয়ায় কিশোর গ্যাং চক্রের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম হৃদয় (২৪)। সে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামের কবির আহমদের পুত্র। ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার আশিয়া বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।





জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার আশিয়া ইউনিয়নের মো: শরীফসহ কয়েকজনের সঙ্গে বড়লিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হৃদয়ের বিরোধ চলে আসচ্ছিল৷ এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে আশিয়া বাংলা বাজার এলাকায় অতর্কিতভাবে উপর্যপুরি ছুরিকাঘাত করে। দিন দুপুরে ছুরিকাঘাত করলে ভয়ে কেউ এগিয়ে আসেনি। রক্তাক্ত অবস্থায় হৃদয় মাটিতে লুটে পরলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷





প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সময় আশিয়া বাংলা বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন। বিভিন্ন বিষয়ে তাদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়৷ পুর্ব শত্রুতার জের ধরে হৃদয়কে অর্তকিতভাবে ছুরিকাঘাত করা হয়।





পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন সত্যতা নিশ্চিত করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারেনি।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন, ছুরিকাঘাতে ওই যুবকের নাড়িভুড়ি বের হয়ে গেছে। তবে কি কারনে ঘটনা তিনি জানেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ